সংবাদ

২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালনের ঘোষণা উপাচার্যের

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম

২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালনের ঘোষণা উপাচার্যের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে ২ নভেম্বর পালনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেন এবং ২০ অক্টোবর এর প্রতিষ্ঠা সম্পন্ন হয়। এ প্রেক্ষিতে আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হবে।

তিনি আরও জানান, আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই একটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। দিবসটি আরও বর্ণাঢ্য করতে জনপ্রিয় শিল্পী -কে আনার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াসউদ্দিনসহ অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালনের ঘোষণা উপাচার্যের

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে ২ নভেম্বর পালনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেন এবং ২০ অক্টোবর এর প্রতিষ্ঠা সম্পন্ন হয়। এ প্রেক্ষিতে আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হবে।

তিনি আরও জানান, আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই একটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। দিবসটি আরও বর্ণাঢ্য করতে জনপ্রিয় শিল্পী -কে আনার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াসউদ্দিনসহ অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত