সংবাদ

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের কড়া পুলিশ পাহারায় আদালত কক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই নারীসহ আরও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জল মিয়া (৩২) ও একই এলাকার সোরহাব আলীর ছেলে সহিদুল (৩৭)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) ও নূর হোসেনের স্ত্রী রেহানা খাতুন (৫৪)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে কৃষক আশ্রাব আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই নারীসহ আরও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জল মিয়া (৩২) ও একই এলাকার সোরহাব আলীর ছেলে সহিদুল (৩৭)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) ও নূর হোসেনের স্ত্রী রেহানা খাতুন (৫৪)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে কৃষক আশ্রাব আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত