সংবাদ

সাতক্ষীরায় দোকানে যাওয়ার পথে নারী দোকানিকে হত্যা, মরদেহ মিলল পুকুরে

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

সাতক্ষীরায় দোকানে যাওয়ার পথে নারী দোকানিকে হত্যা, মরদেহ মিলল পুকুরে
সাতক্ষীরায় দুর্বৃত্তদের হাতে নিহত নারী দোকানি বীথিকা রানী ঘোষ (৪৫)।

সাতক্ষীরায় গয়না ছিনিয়ে নিতে বীথিকা রানী ঘোষ (৪৫) নামে এক নারী দোকানিকে কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বীথিকা রানী ঘোষ মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি মাগুরা বউবাজার এলাকায় নিজের একটি মুদিদোকান চালিয়ে সংসার চালাতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বীথিকা রানী ঘোষ বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গয়না ছিনিয়ে নিতে আক্রমণ চালায়। এ সময় তারা বীথিকার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা মরদেহটি পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, বীথিকার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন এবং কানে দুল ছিল। হত্যার পর দুর্বৃত্তরা সব গয়না নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় দোকানে যাওয়ার পথে নারী দোকানিকে হত্যা, মরদেহ মিলল পুকুরে

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরায় গয়না ছিনিয়ে নিতে বীথিকা রানী ঘোষ (৪৫) নামে এক নারী দোকানিকে কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বীথিকা রানী ঘোষ মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি মাগুরা বউবাজার এলাকায় নিজের একটি মুদিদোকান চালিয়ে সংসার চালাতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বীথিকা রানী ঘোষ বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গয়না ছিনিয়ে নিতে আক্রমণ চালায়। এ সময় তারা বীথিকার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা মরদেহটি পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, বীথিকার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন এবং কানে দুল ছিল। হত্যার পর দুর্বৃত্তরা সব গয়না নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত