সংবাদ

সিডনি-মেলবোর্নে যাচ্ছেন রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

সিডনি-মেলবোর্নে যাচ্ছেন রুনা লায়লা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা আবারও বিদেশের মাটিতে সুরের মূর্ছনা ছড়াতে প্রস্তুত। আগামী আগস্টে অস্ট্রেলিয়ার দুই শহর সিডনি ও মেলবোর্ন-এ পৃথক দুটি কনসার্টে অংশ নেবেন এই কিংবদন্তি শিল্পী। এ অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা লাইভ ইন সিডনি’। এরপর ৮ আগস্ট মেলবোর্নের মেলবোর্ন রিসাইটাল সেন্টার-এ অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় কনসার্ট।

কনসার্ট প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “কনসার্ট দুটি বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, টিকিট বিক্রিতে ইতোমধ্যেই ভালো সাড়া মিলছে। আমি আশাবাদী, দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দিতে পারবো।” সূত্র জানিয়েছে, সাতজন যন্ত্রশিল্পী নিয়ে আগামী ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা হবেন তিনি। দুটি কনসার্ট শেষে ১০ আগস্ট দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। অস্ট্রেলিয়ায় সর্বশেষ পারফরম্যান্স প্রসঙ্গে তিনি জানান, প্রায় এক দশক আগে দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে গান গাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি ও ইংরেজিসহ প্রায় ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। তার সংগীত যেমন বৈচিত্র্যময়, তেমনি তার জনপ্রিয়তাও ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে।

সংগীতজীবনে তিনি অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। বলিউডের খ্যাতিমান সুরকার ও শিল্পীদের সঙ্গে কাজ করার পাশাপাশি গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলার কৃতিত্ব। পেয়েছেন গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ডসহ নানা আন্তর্জাতিক সম্মাননা। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়, মডেলিং এবং রিয়েলিটি শোর বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি। মানবিক কাজেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

রুনা লায়লা মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। দি রেইন, জাদুর বাঁশি, অ্যাক্সিডেন্ট, অন্তরে অন্তরে, দেবদাস, প্রিয়া তুমি সুখী হও ও তুমি আসবে বলে সিনেমায় গান গেয়ে তিনি শ্রেষ্ঠ গায়িকার স্বীকৃতি অর্জন করেন। এছাড়া একটি সিনেমার গল্প ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সব মিলিয়ে, দীর্ঘ ক্যারিয়ারে সংগীতের এক উজ্জ্বল অধ্যায় রচনা করা রুনা লায়লার এই অস্ট্রেলিয়া সফর নিয়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিডনি-মেলবোর্নে যাচ্ছেন রুনা লায়লা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত