সংবাদ

পশ্চিমবঙ্গ: দ্বিতীয় দফায় ভোটের গতির মাঝেই অশান্তির ছায়া

প্রতিনিধি, কলকাতা
প্রতিনিধি, কলকাতা
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

পশ্চিমবঙ্গ: দ্বিতীয় দফায় ভোটের গতির মাঝেই অশান্তির ছায়া
দ্বিতীয় দফায় ভোটগ্রহণ।

ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ ঘিরে সকাল থেকেই সরগরম রাজনৈতিক মহল।  বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোট শুরু হতেই বিভিন্ন বুথে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। সময় যত এগিয়েছে, ততই বেড়েছে ভোটদানের হার। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোটের হার। এর গতি বেড়ে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার পৌঁছে যায় ৩৯.৯৭ শতাংশে। দুপুর ১টা নাগাদ এই হার আনুমানিক ৬১ শতাংশ ছাড়িয়েছে বলে খবর।

তবে এই বাড়তি অংশগ্রহণের মাঝেই বিভিন্ন জায়গা থেকে ইভিএম বিভ্রাটের অভিযোগ সামনে এসেছে। উত্তর ২৪ পরগনার বারাসত মহকুমায় অন্তত ৮টি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় দেরিতে শুরু হয় ভোট। পাশাপাশি হাওড়ার সাঁকরাইলে ১৩টি, ডোমজুড়ে ১৭টি এবং জগৎবল্লভপুরে ৬টি বুথে ইভিএম বিকল হওয়ার খবর মিলেছে। ভাঙড়েও ৩টি বুথে একই সমস্যা দেখা দেয়। এর ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে বাধ্য হন ভোটাররা, কোথাও কোথাও ক্ষোভও প্রকাশ পায়।

এদিকে, হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের সোহনলাল বিদ্যালয় সংলগ্ন বুথে ইভিএম বিকলকে কেন্দ্র করে সকালেই উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে, পুলিশ দু’জনকে আটক করেছে এবং এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

ডোমজুড় বিধানসভার বাঁকড়া অঞ্চলের দুটি বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

যদিও এই সমস্ত অভিযোগের মাঝেও নির্বাচন কমিশনের দাবি, মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। কমিশন জানিয়েছে, ইভিএমগুলি তাপমাত্রা সংবেদনশীল হওয়ায় কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তবে খবর পাওয়া মাত্রই দ্রুত মেশিন বদলে দিয়ে ভোট প্রক্রিয়া স্বাভাবিক রাখা হচ্ছে।

বুধবার ভোট হচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। সামগ্রিকভাবে ভোটের হার ঊর্ধ্বমুখী থাকায় শেষ পর্যন্ত বড়সড় ভোটদানের সম্ভাবনাই দেখছে রাজনৈতিক মহল। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২ আসনের ভোটে ৯২ শতাংশের বেশি ভোট পড়েছিলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গ: দ্বিতীয় দফায় ভোটের গতির মাঝেই অশান্তির ছায়া

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত