সংবাদ

নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম

নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

দীর্ঘদিন পর তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাকে দেখা যাবে এক ফ্রেমে। হিরু খানের পরিচালনায় নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তারা দু’জন। সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্প দেখা যাবে। অনন্ত জলিল বলেন, “অনেক দিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।”

বর্ষার ভাষ্য, “খুবই ভালো একটি টিমের সঙ্গে কাজ করলাম। কস্টিউম, লাইট, ক্যামেরা, মেকআপ, গেটআপ সবকিছুতেই বেশ যতœ নিয়েছেন নির্মাতা। আমাদের লাইফটা দেখা যাবে এখানে।”

নির্মাতা হিরু খান বলেন, “আমার ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শ ছিল এমন একটি তারকা জুটিকে কাজটিতে মডেল বানানো, যারা ব্যক্তি জীবন এবং শোবিজেও সফল। আমি চেষ্টা করেছি বিজ্ঞাপনটিতে এই জুটিকে নতুন করে উপস্থাপন করতে।”

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এই বিজ্ঞাপনচিত্রে আরও মডেল হয়েছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘদিন পর তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাকে দেখা যাবে এক ফ্রেমে। হিরু খানের পরিচালনায় নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তারা দু’জন। সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্প দেখা যাবে। অনন্ত জলিল বলেন, “অনেক দিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।”

বর্ষার ভাষ্য, “খুবই ভালো একটি টিমের সঙ্গে কাজ করলাম। কস্টিউম, লাইট, ক্যামেরা, মেকআপ, গেটআপ সবকিছুতেই বেশ যতœ নিয়েছেন নির্মাতা। আমাদের লাইফটা দেখা যাবে এখানে।”

নির্মাতা হিরু খান বলেন, “আমার ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শ ছিল এমন একটি তারকা জুটিকে কাজটিতে মডেল বানানো, যারা ব্যক্তি জীবন এবং শোবিজেও সফল। আমি চেষ্টা করেছি বিজ্ঞাপনটিতে এই জুটিকে নতুন করে উপস্থাপন করতে।”

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এই বিজ্ঞাপনচিত্রে আরও মডেল হয়েছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত