দেশের মঞ্চনাটকে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’। শুক্রবার (১২ জুন) শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। উৎসবের প্রতিদিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘নতুন নাটক, নতুন সময়—মঞ্চে জাগুক মানুষের কথা’। উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি–এর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ
হচ্ছে দিনাজপুর নাট্য সমিতি–র প্রযোজনা ‘চোরের নাম চরণদাস’। উৎসবে দেশের বিভিন্ন নাট্যদলের
পরিবেশনায় মোট আটটি নতুন ও বৈচিত্র্যময় নাটক মঞ্চস্থ হবে।
উৎসবে প্রদর্শিত
নাটকগুলোর মধ্যে রয়েছে ‘রিনা প্লুং’, ‘ইডিপাস’, ‘ক্যাফে দ্যা ভলতে’, ‘ব্যতিক্রম ও নিয়ম’,
‘রঙমহাল’, ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং সমাপনী দিনের নাটক ‘দি গ্রেট স্মাগলার’।
আয়োজকদের পক্ষ থেকে
জানানো হয়েছে, প্রতিদিন মূল নাটক শুরু হওয়ার আগে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
অনুষ্ঠিত হবে বিশেষ পরিবেশনা ‘বাংলা নাটকের গান’। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের
আটটি নাট্যদল অংশ নেবে।
নাট্যচর্চাকে আরও
সমৃদ্ধ করতে উৎসবের অংশ হিসেবে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য পাঁচ দিনব্যাপী একটি
বিশেষ কর্মশালারও আয়োজন করা হয়েছে। এতে সর্বোচ্চ ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের
সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা,
‘নতুন নাটকের উৎসব ২০২৬’ দেশের মঞ্চনাটকে নতুন গতি সঞ্চার করবে এবং নাট্যপ্রেমী দর্শকদের
আবারও নাট্যমুখী করে তুলবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন