সংবাদ

ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’

মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক সংস্কৃতি ও মৌলবাদবিরোধী সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় নতুন আয়োজন শুরু করতে যাচ্ছে ‘গাই বাংলার গান পর্ষদ’। নাটক ও সংগীতের সমন্বয়ে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ‘থিয়েটারের গান’-এর উদ্বোধনী আসর অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

২৫ মার্চের কালরাত স্মরণে মোমবাতি প্রজ্বালন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা কিংবা শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন—বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি শুধুমাত্র গানভিত্তিক কোনো অনুষ্ঠান নয়; বরং মঞ্চনাটক ও পথনাটকের গান, সংলাপ, বর্ণনা এবং নাট্য-আবহের সমন্বয়ে নির্মিত হবে একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল পরিবেশনা। এর মাধ্যমে বাংলা নাট্যসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হবে।

উদ্বোধনী আসরে পরিবেশনা করবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্যদল আরণ্যক নাট্যদল। দলটি তাদের বিভিন্ন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নাটকের গান নিয়ে বিশেষ পরিবেশনা উপস্থাপন করবে। এতে থাকবে ‘রাঢ়াঙ’, ‘সঙক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয়জয়ন্তী’, ‘পাথর’, ‘দি জুবলী হোটেল’, ‘ঘুমের মানুষ’, ‘মূর্খ লোকের মূর্খ কথা’ এবং ‘আগুনের জবানবন্দি’সহ বিভিন্ন নাটকের নির্বাচিত গান।

পরিবেশনা প্রসঙ্গে আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন, “আমরা মঞ্চনাটক ও পথনাটকের গান একসঙ্গে উপস্থাপন করব। শুধু গান নয়, এর সঙ্গে নাট্যভাব ও সংলাপ যুক্ত করে একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল আবহ তৈরি করা হবে, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।” ‘গাই বাংলার গান পর্ষদ’-এর পক্ষ থেকে ফজলুল কবীর তুহিন বলেন, “মৌলবাদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার লড়াইয়ে ‘থিয়েটারের গান’ আমাদের একটি সাংস্কৃতিক হাতিয়ার। দর্শকদের অংশগ্রহণই এই উদ্যোগকে সফল করে তুলবে।”

আগামী ১৮ জুন ২০২৬, সন্ধ্যা ৭টায় ঢাকার ভিনটেজ কনভেনশন হল-এ অনুষ্ঠিত হবে এই আয়োজন। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী দর্শকদের আগাম নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত