সংবাদ

পরপর দুই নতুন গান নিয়ে আলোচনায় হৈমন্তী রক্ষিত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

পরপর দুই নতুন গান নিয়ে আলোচনায় হৈমন্তী রক্ষিত

বাংলাদেশের সঙ্গীতপ্রেমী শ্রোতাদের কাছে পরিচিত ও প্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত। বেশ কিছুদিন বিরতির পর তিনি ভক্তদের জন্য প্রকাশ করেছেন পরপর দুটি নতুন মৌলিক গান, যা ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নতুন গান দুটি হলো ‘ওগো মোর প্রিয়া’ এবং ‘তুমি আমার মুখ দেখারই আয়না’। এর মধ্যে ‘ওগো মোর প্রিয়া’ গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী এবং কম্পোজিশন ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন ইমরান মাহমুদুল। অন্যদিকে ‘তুমি আমার মুখ দেখারই আয়না’ গানটির কথা ও সুর করেছেন রোহান রাজ।

দুটি গানই ইউটিউবে প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। এর অন্যতম কারণ, গান দুটিতে হৈমন্তীর সহশিল্পী হিসেবে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই জনপ্রিয় সংগীতশিল্পী—ইমরান মাহমুদুল ও বেলাল খান। প্রথম গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান, আর দ্বিতীয়টিতে রয়েছেন বেলাল খান।

নতুন গান প্রসঙ্গে হৈমন্তী বলেন, “চেষ্টা করি নিয়মিত মৌলিক গান প্রকাশ করতে। তবে বর্তমান সময়ে ভালো মৌলিক গান তৈরি ও প্রকাশ করা বেশ চ্যালেঞ্জিং। তারপরও ইমরান ও বেলালের মতো গুণী শিল্পীদের সঙ্গে পরপর দুটি মৌলিক গান প্রকাশ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইমরানের সঙ্গে গানটি প্রকাশের পরই দারুণ সাড়া পেয়েছি। আর বেলালের সঙ্গে গাওয়া মিষ্টি প্রেমের গানটিও ধীরে ধীরে শ্রোতাদের ভালোবাসা পাচ্ছে। সামনে আরও কিছু মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।”

সংগীতজীবনে আরেকটি বিশেষ অর্জনের কথাও উল্লেখ করেন হৈমন্তী। কিংবদন্তি শিল্পী রুনা লায়লা–র সুরে একটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি, যা তাঁর কাছে জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

হৈমন্তীর সংগীতে হাতেখড়ি হয় গুরু বাণী কুমার চৌধুরী–র কাছে। পরে বাসুদেবসহ আরও অনেক গুণী শিক্ষকের কাছে সংগীতের তালিম নেন। ১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে পেশাদার সংগীতজীবনে তাঁর যাত্রা শুরু হয়। আজও সুরেলা কণ্ঠ আর মৌলিক গানের প্রতি ভালোবাসা দিয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে নিজের জায়গা ধরে রেখেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

পরপর দুই নতুন গান নিয়ে আলোচনায় হৈমন্তী রক্ষিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত