সংবাদ

ডিসেম্বরেই আসছে ‘সুড়ঙ্গ-২’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

ডিসেম্বরেই আসছে ‘সুড়ঙ্গ-২’

প্রথম সিনেমার অভাবনীয় সাফল্যের পর আরও বড় পরিসরে ফিরছে বহুল আলোচিত চরিত্র মাসুদ। আফরান নিশো অভিনীত সুপারহিট চলচ্চিত্র সুড়ঙ্গ-এর সিক্যুয়েল সুড়ঙ্গ-২ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত একটি টিজারে দেখা যায়, সুড়ঙ্গ কেটে টাকা চুরি করা মাসুদ এখন ভয়ংকর এক মাফিয়ায় পরিণত হয়েছে। অপরাধ সাম্রাজ্যের শীর্ষে উঠে যাওয়া এই চরিত্রকে আরও নির্মম ও শক্তিশালী রূপে দেখা গেছে। টিজারের এক পর্যায়ে একজনের কান কামড়ে ছিঁড়ে ফেলতেও দেখা যায় তাকে। এরপর স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট টানতে দেখা যায় মাসুদকে, যা দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড়পর্দায় অভিষেকের সিনেমা। ‘মাসুদ’ চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও ব্যাপক সাফল্য এনে দেয়।

নির্মাতা সূত্রে জানা গেছে, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘সুড়ঙ্গ-২’-এর কাহিনি। উন্নত প্রযুক্তি, বড় ক্যানভাস এবং নতুন সব চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবে ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, “‘সুড়ঙ্গ’-এর সাফল্য প্রমাণ করেছে, স্থানীয় গল্প দিয়েও বিশ্বজনীন আবেদন তৈরি করা সম্ভব। ‘সুড়ঙ্গ-২’-এর মাধ্যমে আমরা শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিতে চাই না, বরং বাংলা সিনেমার ভবিষ্যৎকে নতুনভাবে তুলে ধরতে চাই।”

নির্মাতা রায়হান রাফী বলেন, “‘সুড়ঙ্গ’ আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দর্শকরা যেভাবে সিনেমাটিকে গ্রহণ করেছেন, তা আমাদের প্রতি নতুন দায়িত্ব তৈরি করেছে। ‘সুড়ঙ্গ-২’ শুধু আগের গল্পের ধারাবাহিকতা নয়, এটি আমার চলচ্চিত্র ইউনিভার্সকে আরও বিস্তৃত করবে।”

আফরান নিশো বলেন, “‘সুড়ঙ্গ’ আমার প্রথম সিনেমা, তাই এটি সবসময়ই বিশেষ। ‘মাসুদ’ চরিত্রটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এবার দর্শকদের জন্য থাকছে নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং অনেক চমক।”

বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই অভিনয়শিল্পী, কলাকুশলী ও শুটিং-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

দর্শকদের ব্যাপক প্রত্যাশার মধ্যেই আগামী ডিসেম্বর বড়পর্দায় ফিরছে নিশো-রাফীর জনপ্রিয় জুটি। এখন দেখার বিষয়, প্রথম চলচ্চিত্রের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারে কি না ‘সুড়ঙ্গ-২’।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

ডিসেম্বরেই আসছে ‘সুড়ঙ্গ-২’

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত