একসময় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি সিনেমার পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও নিয়মিত অভিনয় করতেন। প্রায় এক দশক আগে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এর সঙ্গে তিনি অভিনয় করেছিলেন ‘দুপুর আকাশে একলা চিল’ নামের একটি টেলিফিল্মে।
নির্মাতা বিইউ শুভ
পরিচালিত টেলিফিল্মটির শুটিং হয়েছিল রাজধানীর বিএফডিসি ও উত্তরায়। পরে এটি ঈদ উপলক্ষে
এটিএন বাংলায় প্রচারিত হয়ে দর্শকদের প্রশংসা কুড়ায়। সম্প্রতি সেই কাজের স্মৃতিচারণ
করতে গিয়ে পপি টেলিফিল্মটিকে তাঁর অন্যতম প্রিয় কাজ হিসেবে উল্লেখ করেছেন।
পপি বলেন, “জীবনে
অনেক সিনেমায় অভিনয় করেছি, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তবে কিছু নাটক
ও টেলিফিল্মে অভিনয় করেও দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। অপূর্বর সঙ্গে অভিনীত
‘দুপুর আকাশে একলা চিল’ আমার ভীষণ প্রিয় একটি কাজ। অপূর্ব আমার খুবই পছন্দের একজন অভিনেতা।
তখন আমরা দুজনেই অনেক ব্যস্ত ছিলাম, তাই শিডিউল মেলানো কঠিন ছিল। কিন্তু নির্মাতা শুভর
চেষ্টায় কাজটি করা সম্ভব হয়েছিল। প্রচারের পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিলাম।
এখনও মাঝেমধ্যে কাজটির কথা মনে পড়ে।”
অপূর্ব সম্পর্কে
পপি আরও বলেন, “তিনি ভীষণ বিনয়ী ও সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তাঁর জন্য সবসময় শুভকামনা
রইল।”
অন্যদিকে অপূর্বও
পপির প্রশংসা করে বলেন, “পপি আমাদের চলচ্চিত্রের একজন গ্ল্যামারাস ও গুণী অভিনেত্রী।
তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অনেকদিনের। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁকে আরও কাছ থেকে
জানার সুযোগ হয়েছে। তিনি কাজের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন শিল্পী। ‘দুপুর আকাশে
একলা চিল’ আমারও খুব প্রিয় একটি কাজ। পপি যেখানেই থাকুন, স্বামী-সন্তান নিয়ে সুখে ও
ভালো থাকুন।”
দীর্ঘ সময় পেরিয়ে
গেলেও ‘দুপুর আকাশে একলা চিল’ টেলিফিল্মটি আজও দুই শিল্পীর স্মৃতিতে বিশেষ জায়গা দখল
করে আছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন