সংবাদ

শ্যামল মাওলা-নীশা চৌধুরীর ‘সমান সমান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

শ্যামল মাওলা-নীশা চৌধুরীর ‘সমান সমান’

প্রেম, আত্মত্যাগ এবং সমান হওয়ার আকাঙ্ক্ষার হৃদয়ছোঁয়া গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সমান সমান’। নির্মাতা রওনক রিপন পরিচালিত নাটকটি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইফুল আলম শামীম এবং রওনক রিপন। গল্পের কেন্দ্রে রয়েছে রতন ও শিউলি নামের দুই তরুণ-তরুণীর জীবনসংগ্রাম ও ভালোবাসা। ছোটবেলা থেকেই শিউলিকে ভালোবাসে রতন। বড় হয়ে শিউলি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আর রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে। ছোটবেলায় এক অসুস্থতায় শিউলির একটি পা নষ্ট হয়ে যায়। এরপর থেকেই এক পায়ে ভর করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে সে।

শিউলির প্রতি গভীর ভালোবাসা নিয়ে সবসময় তার পাশে থাকে রতন। কিন্তু শিউলির বিশ্বাস, শারীরিক প্রতিবন্ধকতার কারণে তারা কখনোই ‘সমান সমান’ হতে পারবে না। এদিকে মেয়ের বিয়ের জন্য উঠেপড়ে লাগে শিউলির মা। সবকিছু জেনেশুনেই এক ব্যক্তি শিউলিকে বিয়ে করতে রাজি হয় এবং বিয়ের দিন-তারিখও নির্ধারণ হয়ে যায়।

এমন পরিস্থিতিতে শিউলির মতো ‘সমান’ হওয়ার এক মরিয়া চেষ্টায় নিজের পা হারানোর কথা ভাবতে শুরু করে রতন। ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির টানাপোড়েনে এগিয়ে যায় নাটকের কাহিনি।

নাটকের প্রধান দুই চরিত্র রতন ও শিউলির ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নীশা চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।

মানবিক আবেগ, ভালোবাসা এবং আত্মত্যাগের অনন্য গল্পে নির্মিত ‘সমান সমান’ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতা ও কলাকুশলীদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

শ্যামল মাওলা-নীশা চৌধুরীর ‘সমান সমান’

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত