জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির
করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন অধিকতর জিজ্ঞাসাবাদের
জন্য পুনরায় চার দিনের রিমান্ড আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, রিমান্ড চলাকালে আসামিকে
ঘটনার বিভিন্ন দিক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।
মামলার তদন্তের স্বার্থে এবং প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করতে আসামিকে পুনরায় পুলিশ
হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল
চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের
পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ প্রদান
করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০
নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালানো হয়।
এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জাতীয়
হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী
হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা
থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন