রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আজ মুক্তি পাচ্ছে ‘মানুষটিকে দেখ’। সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জীবনসংগ্রাম ও তাদের ঘিরে থাকা কুসংস্কারকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত।
সিনেমার গল্পে দেখা যাবে, সেরিব্রাল পালসিতে আক্রান্ত ফরিদাকে অনেকে তাচ্ছিল্য করেন। তবে তিনি দমে যান না। সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জন্য লড়াই চালিয়ে যান। লড়াইয়ে তাঁর পাশে থাকেন এক তরুণ ফিরোজ, যিনি পথশিশুদের নিয়ে কাজ করেন। একসময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এতে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, কাজী নওশাবা, রাজীব সালেহীন।
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-সিআরপির অর্থায়নে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।
সিনেমার শিল্পনির্দেশনা দিয়েছেন উত্তম গুহ, সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম। আবহসংগীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু, কস্টিউম ডিজাইন করেছেন সাকি তারা। সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রিন্স সজল ও কালার গ্রেডিং করেছেন সৌরভ দাস।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন