সংগীতশিল্পী আতিকুর রহমান আতিক এবার একসঙ্গে ১০টি মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য গান গাইলেও একটি মৌলিক গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
আতিকের সংগীতজীবনের
পেছনে রয়েছে আবেগঘন এক গল্প। তার মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে একদিন প্রতিষ্ঠিত
শিল্পী হবে। ২০০৩ সালে মায়ের মৃত্যুর পর সেই স্বপ্ন পূরণের প্রত্যয়ে ঢাকায় পাড়ি জমান
আতিক। একটি গার্মেন্টসে চাকরির পাশাপাশি গানচর্চা শুরু করেন এবং তিমির নন্দীর সহযোগিতায়
নিয়মিত গান গাওয়ার সুযোগ পান।
সংগীতাঙ্গনে তার
বড় পরিচিতি আসে ২০০৮ সালে, যখন তিনি জনপ্রিয় প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে
বাংলাদেশ-এ তৃতীয় রানারআপ হন। এরপর তিনি বহু মৌলিক গান ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।
বর্তমানে তিমির
নন্দীর সহযোগিতায় এবং আনিসুর রহমান টিপুর কথা, সুর ও সংগীতায়োজনে আতিকের ১০টি নতুন
গান প্রকাশের কাজ চলছে। এর মধ্যে আটটি গানের কাজ শেষ হয়েছে, বাকি দুটি গানের কাজও দ্রুত
সম্পন্ন হবে। পরে গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করে ইউটিউবে প্রকাশ করা হবে।
নিজের স্বপ্নের
কথা জানিয়ে আতিক বলেন, তিনি চান এমন একটি মৌলিক গান উপহার দিতে, যার মাধ্যমে শ্রোতারা
তাকে এক নামেই চিনবেন। তিনি আরও জানান, সংগীতজীবনের পথে তার কর্মস্থল অনন্ত কোম্পানিজের
এনামুল হক বাবলুর অবদান অপরিসীম, যার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আতিকের প্রথম মৌলিক
গান ছিল ‘তোর কপালে যদি কেউ না দেয় টিপ’। এছাড়া তিনি মা বড় না বউ বড় এবং শ্যুটার-এর
গানে প্লেব্যাক করেছেন। ব্যক্তিজীবনে স্ত্রী আসমাউল হোসনাকে নিয়ে তার এক যুগের সংসার।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন