বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জলি এবার অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পীদের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে নতুন ভূমিকায় আসছেন। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য
২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে
নির্বাচন করবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
জলি বলেন, চলচ্চিত্রে
কাজ করার শুরু থেকেই তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন। বিশেষ করে তার প্রথম সিনেমা অঙ্গার-এর
সাফল্য তাকে অনুপ্রাণিত করেছে। সেই ভালোবাসার প্রতিদান দিতে এবং শিল্পীদের জন্য কাজ
করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি আরও জানান,
দীর্ঘদিন ধরে শিল্পী সমিতির সদস্য হিসেবে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন। এবার তিনি
নিজেই প্রার্থী হয়ে শিল্পীদের আস্থা ও সমর্থন প্রত্যাশা করছেন। কার্যকরী সদস্য হিসেবে
নির্বাচিত হয়ে শিল্পীদের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করতে
চান বলে উল্লেখ করেন জলি।
অভিনয় জীবনে জলি
বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে
নিয়তি, মেয়েটি এখন কোথায় যাবে এবং ডেঞ্জার জোন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন