শাকিব খান ও পূর্ণিমা-কে নিয়ে বিশেষ আয়োজন ‘চাঁদ তারার গুঞ্জরণ’ শিগগিরই প্রচারিত হবে চ্যানেল আইয়ে। জমকালো সেটে ধারণকৃত এই অনুষ্ঠানে দুই তারকার আড্ডায় উঠে এসেছে ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং একসঙ্গে কাজ করার নানা অজানা স্মৃতি।
অনুষ্ঠানের শুরুতেই
পূর্ণিমার নজর কাড়ে শাকিব খানের হাতে থাকা নতুন রোলেক্স ঘড়ি। সেই ঘড়ি ঘিরেই শুরু হয়
প্রশ্নোত্তর ও মজার আলাপ। ব্যক্তিগত জীবন, প্রেম-ভালোবাসা এবং অভিনয়জীবনের নানা প্রসঙ্গে
খোলামেলা কথা বলেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা।
বিশেষ এই পর্ব উপলক্ষে
স্টুডিওজুড়ে শাকিব খানের বিভিন্ন সিনেমার কাটআউট দিয়ে সাজানো হয় আকর্ষণীয় পরিবেশ।
‘পরান যায় জ্বলিয়া রে’ গানের তালে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব ও পূর্ণিমা,
যা অনুষ্ঠানে বাড়তি চমক যোগ করে।
অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজ। এ সময় চ্যানেল
আইয়ের পক্ষ থেকে শাকিব খানকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের একটি রোলেক্স ঘড়ি উপহার দেওয়া
হয়।
সম্মাননা ও উপহার
গ্রহণ করে আবেগাপ্লুত শাকিব খান বলেন, উপহারের মূল্য দামে নয়, ভালোবাসা ও সম্মানে।
চ্যানেল আই যে সম্মান দেখিয়েছে, সেটি তার কাছে অমূল্য।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন