বাংলা নাট্যাঙ্গনের তিন গুণী অভিনয়শিল্পী—ডলি জহুর, মুনিরা বেগম মেমী এবং জাকিয়া বারী মম—প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’-তে। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ ধারাবাহিকের নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনা করছেন নির্মাতা রাকেশ বসু।
বর্তমানে ধারাবাহিকটির
শুটিং চলছে। নির্মাতা জানান, শুটিং ও সম্পাদনার কাজ শেষ হলেই এনটিভি-তে এর প্রচার শুরু
হবে।
নাটকটিতে মেমীর
শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। নাটক সম্পর্কে তিনি বলেন, পারিবারিক আবহে নির্মিত
‘চাওয়া পাওয়া’র গল্পটি অত্যন্ত সুন্দর এবং পরিচালক রাকেশ বসু প্রতিটি দৃশ্য অত্যন্ত
যত্ন নিয়ে নির্মাণ করছেন। তাঁর মতে, বর্তমানে ভালো গল্পভিত্তিক নাটক কম নির্মিত হলেও
রাকেশের কাজ সবসময়ই দর্শকদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
মুনিরা বেগম মেমী
বলেন, ‘চাওয়া পাওয়া’ মূলত আমাদের জীবনঘনিষ্ঠ গল্পের নাটক। দীর্ঘদিন পর ডলি জহুরের সঙ্গে
একই ধারাবাহিকে কাজ করতে পেরে তিনি আনন্দিত। পাশাপাশি জাকিয়া বারী মম ও দিনার-সহ আরও
অনেক শিল্পীর উপস্থিতি কাজটিকে বিশেষ করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। পরিচালকের
পরিচ্ছন্ন ও সুনির্দিষ্ট কাজের ধরনও তাঁর প্রশংসা কুড়িয়েছে।
এদিকে সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সফর শেষে আবারও ব্যস্ত সময় পার করছেন ডলি জহুর। একসময় চলচ্চিত্রে বেশি সক্রিয় থাকলেও বর্তমানে টেলিভিশন নাটকেই বেশি সময় দিচ্ছেন তিনি। অন্যদিকে মুনিরা বেগম মেমী আগের তুলনায় কম কাজ করলেও পছন্দের ও মানসম্মত গল্পের নাটকেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন