সংবাদ

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

দেশের প্রেক্ষাগৃহে প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করতে যাচ্ছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যভিত্তিক চলচ্চিত্র ‘বনলতা সেন’। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত সিনেমাটি শিগগিরই অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে।

নির্মাতা জানিয়েছেন, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইডে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য চলচ্চিত্রটির প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশের হলে মুক্তির তিন সপ্তাহের মাথায় এ সুখবর দেন তিনি।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, দেশের দর্শকদের ভালোবাসা ও ইতিবাচক সাড়া তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালিদের কাছ থেকে ছবিটি মুক্তির অনুরোধ আসছিল। সেই চাহিদার পরিপ্রেক্ষিতেই পাঁচ শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

নির্মাতা আরও জানান, অস্ট্রেলিয়ার পাশাপাশি পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে ‘বনলতা সেন’ মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিনির্ভর এই চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বনলতা সেন’ গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটির প্রদর্শনী চলছে এবং দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দেশের প্রেক্ষাগৃহে প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করতে যাচ্ছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যভিত্তিক চলচ্চিত্র ‘বনলতা সেন’। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত সিনেমাটি শিগগিরই অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে।

নির্মাতা জানিয়েছেন, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইডে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য চলচ্চিত্রটির প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশের হলে মুক্তির তিন সপ্তাহের মাথায় এ সুখবর দেন তিনি।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, দেশের দর্শকদের ভালোবাসা ও ইতিবাচক সাড়া তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালিদের কাছ থেকে ছবিটি মুক্তির অনুরোধ আসছিল। সেই চাহিদার পরিপ্রেক্ষিতেই পাঁচ শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

নির্মাতা আরও জানান, অস্ট্রেলিয়ার পাশাপাশি পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে ‘বনলতা সেন’ মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিনির্ভর এই চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বনলতা সেন’ গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটির প্রদর্শনী চলছে এবং দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত