সংবাদ

উপদেষ্টা জাহেদকে ভারতে ‘ঢুকতে না দেওয়ায়’ সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৩১ পিএম

উপদেষ্টা জাহেদকে ভারতে ‘ঢুকতে না দেওয়ায়’ সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

কূটনৈতিক চিঠি দেওয়ার পরও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে ‘ঢুকতে না দিয়ে’ দিল্লি বিমানবন্দর ইমিগ্রেশনে ‘আটকে দেওয়ার’ ঘটনায় জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন।

সোমবার (১৫ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে ঢাকা-১২ আসনের এমপি মিলন বলেন, “গতকাল আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। যতটুকু জেনেছি, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও তাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। পরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসেন।”

বিরোধী দলের এই এমপি বলেন, “এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।”

নোটিশ দিতে বললেন স্পিকার

বিরোধী দলীয় এমপি মিলনের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। নোটিস দিলে বিবেচনা করা হবে।”

র‌বিবার (১৪ জুন) দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’আচরণের প্রতিবাদে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতোমধ্যে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুরো ঘটনাকে ‘অনাকাক্সিক্ষত ও দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

উপদেষ্টা জাহেদকে ভারতে ‘ঢুকতে না দেওয়ায়’ সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

কূটনৈতিক চিঠি দেওয়ার পরও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে ‘ঢুকতে না দিয়ে’ দিল্লি বিমানবন্দর ইমিগ্রেশনে ‘আটকে দেওয়ার’ ঘটনায় জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন।

সোমবার (১৫ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে ঢাকা-১২ আসনের এমপি মিলন বলেন, “গতকাল আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। যতটুকু জেনেছি, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও তাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। পরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসেন।”

বিরোধী দলের এই এমপি বলেন, “এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।”

নোটিশ দিতে বললেন স্পিকার

বিরোধী দলীয় এমপি মিলনের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। নোটিস দিলে বিবেচনা করা হবে।”

র‌বিবার (১৪ জুন) দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’আচরণের প্রতিবাদে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতোমধ্যে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুরো ঘটনাকে ‘অনাকাক্সিক্ষত ও দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত