ভোট মিটলেও ইভিএমের নিরাপত্তা নিয়ে সংশয় কাটছে না তৃণমূল শিবিরের। ইভিএমে কারচুপি হতে পারে এমন আশঙ্কায় বৃষ্টির তোয়াক্কা না করেই সিল করা ‘স্ট্রং রুম’ পাহারা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নিজের কেন্দ্র বালিগঞ্জের লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়ে দীর্ঘ চার ঘণ্টা অবস্থান করেন তিনি।
এদিন নিজের কেন্দ্রের নির্বাচনী এজেন্টকে সাথে নিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মমতা ব্যানার্জি। জানা গেছে, একটি নির্দিষ্ট কেন্দ্রের স্ট্রং রুমের ভেতর নিয়ম বহির্ভূতভাবে বহিরাগতদের যাতায়াত নিয়ে অভিযোগ ওঠার পরেই তিনি নিজে মাঠে নামার সিদ্ধান্ত নেন।
পরিদর্শনের আগে এক ভিডিও বার্তায় দলীয় কর্মীদের স্ট্রং রুমের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন:
"আমাদের এজেন্ট গ্রেফতার হয়েছে, অনেক কিছু একপেশে হচ্ছে। এরপরও যদি কেউ ইভিএম মেশিনে কারচুপি বা গণনা চুরির চেষ্টা করে, তবে আমরা জীবন-মরণ লড়াইয়ে নামবো।"
পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষণা ও ভোটগণনা আগামী ৪ মে। গণনা যত এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ততটাই চড়ছে। ইভিএম কারচুপির অভিযোগ তুলে মমতা ব্যানার্জির এই দীর্ঘ অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দলীয় কর্মীদের দিন-রাত স্ট্রং রুমের বাইরে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল হাই কমান্ড।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন