ইরানের সঙ্গে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধবিরতি চুক্তির পরেও যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেননি তিনি।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প
বলেন, ‘ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এই সংক্রান্ত আলোচনার
বিষয়ে আমি এবং হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।’
ট্রাম্প দাবি করেন, ইরান একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
তবে এই যুদ্ধ বা উত্তেজনা ঠিক কবে নাগাদ পুরোপুরি শেষ হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট
সময়সীমা উল্লেখ করেননি। তবে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন যে, এই সংকটের
সমাধান হওয়া মাত্রই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।
জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার মাত্র একদিন
পরই ট্রাম্প নতুন ইঙ্গিত দিলেন ইতালি ও স্পেন নিয়ে। এই দুই দেশ থেকেও মার্কিন সেনা
সরিয়ে নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘সম্ভবত তেমনটিই করা
হবে।’ তার এই মন্তব্য ইউরোপের মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কে
নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে
ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প নমনীয় সুর দেখান। তিনি জানান, ইরান এই
বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন