সংবাদ

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজে খাবার ও গোলাবারুদ সরবরাহ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ মে ২০২৬, ১০:৪১ এএম

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজে খাবার ও গোলাবারুদ সরবরাহ

ইরানের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের সম্ভাব্য দীর্ঘসূত্রতা ও প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তার মাধ্যমে এই রসদ সরবরাহের তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শক্তিশালী গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ ও গোলাবারুদ তোলা হচ্ছে।

বর্তমানে এই রণতরি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে এই যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার।

তবে পেন্টাগনের এই হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের মতে, যুদ্ধের প্রকৃত ব্যয়ের পরিমাণ সরকারি এই হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজে খাবার ও গোলাবারুদ সরবরাহ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের সম্ভাব্য দীর্ঘসূত্রতা ও প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তার মাধ্যমে এই রসদ সরবরাহের তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শক্তিশালী গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ ও গোলাবারুদ তোলা হচ্ছে।

বর্তমানে এই রণতরি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে এই যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার।

তবে পেন্টাগনের এই হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের মতে, যুদ্ধের প্রকৃত ব্যয়ের পরিমাণ সরকারি এই হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত