সম্প্রতি জ্বালানি তেলের পাম্পগুলোতে সৃষ্ট ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, মাঠ পর্যায়ে জ্বালানি সচিবের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছিল।
শনিবার (২ মে) রাজধানীর
বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) আয়োজিত এক
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পাম্পগুলোতে যানবাহনের
দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, "এই সংকটের পেছনে কৃত্রিম বা আর্টিফিশিয়াল কারণ ছিল। এর পেছনে রাজনৈতিক
উদ্দেশ্যও থাকতে পারে।"
নিজ দপ্তরের সীমাবদ্ধতা
স্বীকার করে মন্ত্রী আরও বলেন, "আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। তারা যথাযথভাবে দায়িত্ব পালন করলে
এই দীর্ঘ লাইন থাকতো না। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলোতে
আর লাইন নেই।"
বিদ্যুৎ ও জ্বালানি
খাতের ব্যর্থতার কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে, যার বেশিরভাগ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই কাটছে। তবে
আজ খনিজ সম্পদ বিভাগে কাজ করার সুযোগ পেয়েছি।"
মেগা বাজেট নিয়ে মন্তব্য
করতে গিয়ে মন্ত্রী বলেন, "গত ২০ বছর
ধরে দেশে মেগা বাজেট হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা গবেষণায় কত টাকা দিচ্ছি? যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তাদের সারা জীবন অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়।"
দেশের খনিজ সম্পদ অনুসন্ধানে গবেষণার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী কর্মকর্তাদের
আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খনিজ সম্পদের সঠিক ব্যবহার ও অনুসন্ধান নিশ্চিত করতে
পারলে দীর্ঘমেয়াদে দেশ জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন