সংবাদ

বিশ্বকাপে কোন দলের সমর্থক, ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

বিশ্বকাপে কোন দলের সমর্থক, ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

সারা বিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। শহর থেকে গ্রাম- সব জায়গায় এখন ফুটবলের আলোচনা ও মুখর বিতর্ক। চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই এখন মূল আলোচনা কার হাতে উঠবে সোনালী ট্রফি।

এই বিশ্বজনীন ফুটবল উন্মাদনার আবহে এবার ইঙ্গিত পাওয়া গেল খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করছেন। সরাসরি কোনো দেশের নাম মুখে না আনলেও, তার দেওয়া বিশেষ ইঙ্গিত ধরে ফুটবলপ্রেমীদের বুঝতে বাকি নেই তার প্রিয় দল কোনটি।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার একপর্যায়ে অবধারিতভাবেই সামনে আসে চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ।

এ সময় বিএনপি বিটের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।’

সাংবাদিকের এই হাসিমুখের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও বেশ রসাত্মক ও কৌশলী উত্তর দেন। তিনি সরাসরি কোনো দলের নাম উচ্চারণ না করে মৃদু হেসে বলেন, ‘আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।’ প্রধানমন্ত্রীর এই চটজলদি মন্তব্য সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল তোলে।

প্রধানমন্ত্রীর এই আকার-ইঙ্গিতের সূত্র ধরে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের পটভূমি বিশ্লেষণ করলেই উত্তরটি অনায়াসে মিলে যায়। যেহেতু জীবনের একটি সুদীর্ঘ সময় তিনি সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করেছেন, তাই ব্রিটিশ ফুটবল সংস্কৃতি ও দেশটির প্রতি তার একটি বিশেষ ভালো লাগা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। ফলে সরাসরি নাম না বললেও, উপস্থিত সাংবাদিক ও বিশ্লেষকরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী এবারের ২০২৬ বিশ্বকাপে হ্যারি কেনদের ‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ড দলকেই মনেপ্রাণে সমর্থন করছেন।

মতবিনিময় সভায় প্রধানত দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিক এই ক্রীড়া বিষয়ক প্রশ্নোত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপে কোন দলের সমর্থক, ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত