সংবাদ

মাতারবাড়ী প্রকল্প: বালু উত্তোলনে অনিয়মে রিট

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:১০ পিএম

মাতারবাড়ী প্রকল্প: বালু উত্তোলনে অনিয়মে রিট
ছবি : সংগৃহীত

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।

আবেদনে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং সেই বালুর মূল্য নির্ধারণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার নিজস্ব ব্যয়ে ড্রেজিং, বালু উত্তোলন ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেন এবং সরকার চুক্তি অনুযায়ী কাজের বিল পরিশোধ করে থাকে। কিন্তু মাতারবাড়ী প্রকল্পের ক্ষেত্রে বালুর নির্ধারিত মূল্য থেকেই ড্রেজিং ব্যয় সমন্বয় করা হয়েছে। এর ফলে রাষ্ট্রের বিপুল পরিমাণ আয় কমে গেছে, যা জনস্বার্থ ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।

আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, বালুর মূল্য নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনার পাশাপাশি আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি রাজস্বের ক্ষতির আশঙ্কা এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে বিচারিক তদন্তের আর্জি জানানো হয়েছে রিটে।

রিটকারী আইনজীবী সোহানা শারমিন বলেন, "রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করতেই জনস্বার্থে এই রিটটি করা হয়েছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাতারবাড়ী প্রকল্প: বালু উত্তোলনে অনিয়মে রিট

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।

আবেদনে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং সেই বালুর মূল্য নির্ধারণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার নিজস্ব ব্যয়ে ড্রেজিং, বালু উত্তোলন ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেন এবং সরকার চুক্তি অনুযায়ী কাজের বিল পরিশোধ করে থাকে। কিন্তু মাতারবাড়ী প্রকল্পের ক্ষেত্রে বালুর নির্ধারিত মূল্য থেকেই ড্রেজিং ব্যয় সমন্বয় করা হয়েছে। এর ফলে রাষ্ট্রের বিপুল পরিমাণ আয় কমে গেছে, যা জনস্বার্থ ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।

আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, বালুর মূল্য নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনার পাশাপাশি আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি রাজস্বের ক্ষতির আশঙ্কা এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে বিচারিক তদন্তের আর্জি জানানো হয়েছে রিটে।

রিটকারী আইনজীবী সোহানা শারমিন বলেন, "রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করতেই জনস্বার্থে এই রিটটি করা হয়েছে।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত