সংবাদ

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:১৯ পিএম

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সম্পূর্ণ সঠিক ও যৌক্তিক বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, "কর্তৃপক্ষ ছয় শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর নিজেরা শান্তিতে ঘুমাবে, তা কোনোভাবেই হতে পারে না।"

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐ মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টানা দুই ঘণ্টা এসি বন্ধ থাকায় হাসপাতালের ওই বদ্ধ ঘরে কোনো অক্সিজেন ছিল না। এমন পরিস্থিতিতে সেখান থেকে শিশুদের দ্রুত সরিয়ে নেওয়া উচিত ছিল। তিনি বলেন, "যখন একটা বাচ্চাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পর সে সুস্থ হয়ে গেল, তখনই বাকি বাচ্চাদেরও সেখান থেকে সরিয়ে নেওয়া উচিত ছিল।"

স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, "ছয়টি শিশু পরপর মারা গেল, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সেই কক্ষটি একবারের জন্য পরিদর্শন পর্যন্ত করেনি। তারা পুরো বিষয়টিকে কোনো গুরুত্বই দেয়নি।"

যেকোনো মর্মান্তিক বা অবহেলাজনিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল যদি আদালতে আপিলও করে, তবে তার রায় সরকারের পক্ষেই আসবে। একই সাথে দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য সবার আগে নিজেদের ভেতরের মানসিকতা পরিবর্তন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি বলেন, এই মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাবে এবং আগামীতে এখানে শিক্ষার্থী সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি, রোগীদের প্রতি আরও বেশি যত্নশীল, আন্তরিক ও মানবিক হওয়ার জন্য উপস্থিত চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত