সংবাদ

তিন বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ৭২ ঘণ্টায় পাহাড় ধসের শঙ্কা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

তিন বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ৭২ ঘণ্টায় পাহাড় ধসের শঙ্কা
তিন বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা। ছবি: সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ মে) অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টার বেশি) বৃষ্টিপাত হতে পারে ।

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস বা পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।এছাড়া অতি বৃষ্টির ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, শনিবার দুপুর ১টা থেকে এই সতর্কতা কার্যকর থাকবে। দেশের অভ্যন্তরে সৃষ্ট বজ্রমেঘের কারণেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে- ১৩৪ মিলিমিটার। সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৭৫ মিলিমিটার এবং সৈয়দপুরে ৬১ মিলিমিটার। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অপর এক সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের ২০টি জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

যেসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে সেগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল।এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রোববার বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে সোমবার ও মঙ্গলবার আবার বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

তিন বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ৭২ ঘণ্টায় পাহাড় ধসের শঙ্কা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত