সংবাদ

লৌহজংয়ে পদ্মা নদীতে চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

লৌহজংয়ে পদ্মা নদীতে চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে জব্দ করা নিষিদ্ধ ৩২টি চায়না দুয়ারী জাল। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এক যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নদী থেকে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে জব্দ করা জালগুলোর ভেতরে কোনো মাছ পাওয়া যায়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা এবং নদীতে অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লৌহজংয়ে পদ্মা নদীতে চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এক যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নদী থেকে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে জব্দ করা জালগুলোর ভেতরে কোনো মাছ পাওয়া যায়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা এবং নদীতে অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত