জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৬ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে বলা হয়, হাই কোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জামিন স্থগিত থাকবে।
আদালতের আদেশের পর দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের বলেন, "একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেম্বার আদালত জামিন স্থগিত করেছে।"
আইনজীবীর দেওয়া তথ্যমতে, দীপু মনির বিরুদ্ধে থাকা ১৫টি মামলার মধ্যে এর আগে দুটিতে হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন এবং ১৩টিতে রুল জারি হয়েছিল। মঙ্গলবার চেম্বার আদালতের আদেশের ফলে এর মধ্যে একটি মামলার জামিন স্থগিত হয়ে গেল।
এর আগে গত ৩ জুন বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রাজধানীর বিভিন্ন থানার সাতটি মামলার মধ্যে একটিতে দীপু মনিকে জামিন দেয়। বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
পরবর্তীতে ৯ জুন বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ রাজধানীর বিভিন্ন থানায় করা আরও আটটি মামলার মধ্যে একটিতে জামিন মঞ্জুর করে এবং বাকি সাতটিতে রুল দেয়।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, হত্যা, দুর্নীতি ও সহিংসতার অভিযোগ মিলিয়ে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে ৩৮টি মামলায় তাকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা ছাড়াও চাঁদপুরে একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
গত ১৯ অগাস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর হত্যা ও নাশকতার একাধিক মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে এই সাবেক মন্ত্রী মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
এদিকে, দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই মানবিক বিবেচনায় মাকে সাত দিনের প্যারোলে মুক্তি দিতে গত ২৭ মে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন