সংবাদ

গবাদিপশুর জাত উন্নয়ন ও সেবার মান বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

গবাদিপশুর জাত উন্নয়ন ও সেবার মান বাড়াতে ব্র্যাকের উদ্যোগ
টাঙ্গাইলের মধুপুর ব্র্যাক লার্নিং সেন্টারে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। (ছবিঃ সংবাদ)

টাঙ্গাইলের মধুপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান বাড়াতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) মধুপুর ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মশালায় টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার ২৬৫ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী অংশ নেন। এতে আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ে সেবার কার্যকারিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ব্র্যাকের প্রজনন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি ও খামারিদের আয় বাড়াতে মাঠপর্যায়ে কর্মরত সেবা প্রদানকারীদের নিয়মিত এমন প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে সারা দেশে ব্র্যাকের প্রায় সাড়ে চার হাজার কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী নিয়োজিত রয়েছেন। এই বিশাল নেটওয়ার্ককে আরও দক্ষ ও আধুনিক করে তুলতেই এই উদ্যোগ।

আয়োজকেরা জানান, দেশের প্রায় ২৫টি স্থানে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে উন্নত প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আধুনিক পশুপালন পদ্ধতিতে কর্মীদের পারদর্শী করে তোলা হচ্ছে। এতে প্রজননের সাফল্যের হার ও সেবার মান আগের চেয়ে আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ইস্ট জোনের সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের সেলস ম্যানেজার আবু হোসেন, ঢাকা অঞ্চলের সেলস ম্যানেজার বাদশা মিয়া, সিলেট অঞ্চলের আক্তারুজ্জামান, টাঙ্গাইলের এসেম হাসান তারেক, জামালপুরের সাদ্দাম হোসেন এবং শেরপুরের ওয়াজকুরুনীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

গবাদিপশুর জাত উন্নয়ন ও সেবার মান বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত