সংবাদ

‘ব্যক্তিগত’ কারণে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম

‘ব্যক্তিগত’ কারণে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
আশিক রুবাইয়াত

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন আশিক রুবাইয়াত। টানা তিন সরকারের আমলে দায়িত্ব পালন করা এই আইন কর্মকর্তা বলছেন, সবার ‘পছন্দের’ ছিলেন বলেই তিনি দীর্ঘদিন এই পদে থাকতে পেরেছেন।

মঙ্গলবার (১৬ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

জুলাই আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকার এবং এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে বহাল ছিলেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত লিখেছেন, "ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হইতে আজ (১৬ জুন) পদত্যাগ করছি।"

এই পদে কাজ করার সুযোগ দেওয়ায় চিঠিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পদত্যাগপত্রটি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

পদত্যাগের কারণ জানতে চাইলে আশিক রুবাইয়াত বলেন, মূলত ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার ভাষ্য, "আমি পুরোপুরি আমার প্রাকটিসে (আইন পেশায়) মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।"

কোনো চাপ বা জবাবদিহির মুখে তিনি পদত্যাগ করেছেন কি না— এমন প্রশ্নে সদ্য পদত্যাগী এই আইন কর্মকর্তা বলেন, "এ ধরনের কিছু ঘটেনি। আমি ১১ জুন থেকে বিদেশে ছিলাম, গতকাল (সোমবার) দেশে এসেছি। দেশে এসেই আমি পদত্যাগের চিঠি দিয়েছি।"

টানা তিন সরকারের আমলেই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকার কারণ জানতে চাইলে নিজেকে 'সবার পছন্দের ব্যক্তি' হিসেবে দাবি করেন তিনি।

আশিক রুবাইয়াতের কথায়, "আমি সকলের পছন্দের ব্যক্তি ছিলাম বলেই তিন সরকারের সময়ই দায়িত্ব পালন করতে পেরেছি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘ব্যক্তিগত’ কারণে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত