ইয়েমেন উপকূলের কাছে ‘এমটি ইউরেকা’ নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। গতকাল শনিবার (২ মে) গালফ অব এডেন থেকে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। গত ১০ দিনের মধ্যে একই এলাকায় এটি দ্বিতীয় তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা। খবর বিবিসির।
ইয়েমেনের
কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি গালফ অব এডেনের কানা বন্দরের কাছে জলদস্যুদের
কবলে পড়ে। ইউরেকা জাহাজটি পশ্চিম আফ্রিকার দেশ টোগোর পতাকা বহন করছিল। বর্তমানে
জলদস্যুরা জাহাজটিকে ইয়েমেন ও সোমালিয়ার মধ্যবর্তী জলসীমা দিয়ে সোমালিয়ার উপকূলের
দিকে নিয়ে যাচ্ছে।
এর আগে গত ২২
এপ্রিল ‘অনর ২৫’ নামের ১৮,৫০০ ব্যারেল তেলবাহী আরও একটি জাহাজ মোগাদিশু যাওয়ার পথে ছিনতাই হয়েছিল।
সোমালিয়ার
আধা-স্বায়ত্তশাসিত পুন্তল্যান্ড অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা বিবিসিকে
জানিয়েছেন, জলদস্যুরা
গালফ অব এডেনের তীরে অবস্থিত কান্দালা শহরের একটি দুর্গম উপকূলীয় এলাকা থেকে
যাত্রা শুরু করেছিল। একজন কর্মকর্তা বলেন, "জলদস্যুদের চলমান দস্যুতা অনেকের ধারণার চেয়েও ভয়াবহ
আকার ধারণ করেছে। উপকূলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর গতিবিধি বিপজ্জনকভাবে
বাড়ছে।"
যুক্তরাজ্যের
মেরিটাইম ট্রান্সপোর্টেশন অপারেশন (ইউকেএমটিও) জানিয়েছে,
ইয়েমেনের আল-মুকালার কাছেও
একটি বাল্ক ক্যারিয়ারের দিকে সশস্ত্র ব্যক্তিদের একটি ছোট নৌকা এগিয়ে আসতে দেখা
গেছে। ধারণা করা হচ্ছে, ওই গোষ্ঠীটি কালুয়ুলা (আলুলা) নামের একটি মাছ ধরার শহর
থেকে যাত্রা করেছিল।
২০২৪ সালে
বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ছিনতাইয়ের পর সোমালি জলদস্যুরা আন্তর্জাতিক মহলে
ফের আলোচনায় আসে। বর্তমানে সোমালিয়া কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী
(ইইউএনএভিএফওআর) জলদস্যুতা দমনে কাজ করলেও এই সাম্প্রতিক ঘটনাটি নিয়ে তারা এখনও
আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নিয়মিত এই ছিনতাইয়ের ঘটনায় আন্তর্জাতিক
নৌ-রুটে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন