সংবাদ

​‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে তুলকালাম: ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ হাসান জাহাঙ্গীরের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ১০:৩০ এএম

​‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে তুলকালাম: ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ হাসান জাহাঙ্গীরের

​ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা-পরিচালক হাসান জাহাঙ্গীরকে ঘিরে শুরু হওয়া বিয়ের গুঞ্জন শেষ পর্যন্ত গড়িয়েছে থানা-পুলিশ আর মামলার হুমকিতে। তবে এবার লড়াইটা সরাসরি হাসান জাহাঙ্গীর বনাম মৌসুমীর স্বামী ওমর সানীর। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তিকে কেন্দ্র করে ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তুলেছেন হাসান জাহাঙ্গীর।

​২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ওয়েব সিরিজ হিসেবে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর শুটিং শুরু হয়েছিল। হাসান জাহাঙ্গীরের পরিচালনা ও প্রযোজনায় এতে অভিনয় করেন মৌসুমী। তবে সিরিজটি এখন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আর এই ‘সিনেমা’ হিসেবে মুক্তি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

​সম্প্রতি ওমর সানী ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে মৌসুমীর একটি অডিও ক্লিপ শোনা যায়। সেখানে মৌসুমী দাবি করেন, এটি নাটক হিসেবে শুরু হয়েছিল, পরে টেলিফিল্ম করার কথা ছিল। কিন্তু এটি কীভাবে সিনেমা হয়ে গেল তা তিনি জানেন না। এই ঘটনায় হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সানী।

​ওমর সানীর এই অবস্থানের বিপরীতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন হাসান জাহাঙ্গীর। তার দাবি, সিনেমা মুক্তির আগে ওমর সানী তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে চাঁদা দাবি করেছেন। মৌসুমীকে চাপ দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়েছে। এই বিতর্কের কারণে সিনেমার ক্ষতি হলে তিনি ওমর সানীর বিরুদ্ধে ৬ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

​হাসান জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, “সানী ভাই এই প্রোডাকশনের কেউ নন। মৌসুমী ম্যাডাম সিনেমাটি করেছেন এবং সরকার ও সমিতি থেকে সব ধরনের অনুমোদন নেওয়া হয়েছে। আমার ৩ কোটি টাকা খরচ হয়েছে এই প্রজেক্টে। তিনি এখন হুমকি দিচ্ছেন এবং আমার শ্রদ্ধা নষ্ট করেছেন।”

​এর আগে এই কাজের প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক শোরগোল তৈরি হয়েছিল। তবে পরে পরিষ্কার হয় যে সেটি ছিল কেবলই অভিনয়ের অংশ। এখন সেই কাজই বড় পর্দায় আসার আগে ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ নিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

​‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে তুলকালাম: ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ হাসান জাহাঙ্গীরের

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত