সংবাদ

বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ মে ২০২৬, ১২:২০ পিএম

বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক

বাংলাদেশ সরকারের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডকে অত্যন্ত সময়োপযোগী এবং জনবান্ধব বলে অভিহিত করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা।

গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে এই বৈঠকের তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতের আধুনিকায়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিরডাপ এবং বাংলাদেশ সরকার যৌথভাবে উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সাক্ষাৎকালে ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে তিনি একটি সময়োপযোগী ও সাধারণ মানুষের জন্য কল্যাণকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করলে দেশের পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে। তিনি আরও উল্লেখ করেন:

  • গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে সিরডাপ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
  • উদ্ভাবনী কার্যক্রমে সরকার সিরডাপকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডকে অত্যন্ত সময়োপযোগী এবং জনবান্ধব বলে অভিহিত করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা।

গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে এই বৈঠকের তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতের আধুনিকায়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিরডাপ এবং বাংলাদেশ সরকার যৌথভাবে উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সাক্ষাৎকালে ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে তিনি একটি সময়োপযোগী ও সাধারণ মানুষের জন্য কল্যাণকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করলে দেশের পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে। তিনি আরও উল্লেখ করেন:

  • গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে সিরডাপ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
  • উদ্ভাবনী কার্যক্রমে সরকার সিরডাপকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত