সংবাদ

ঢাকায় মা-মেয়েকে কামড়ে মুহূর্তেই ঘোড়ার মৃত্যু, রহস্য কী?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৬:১২ পিএম

ঢাকায় মা-মেয়েকে কামড়ে মুহূর্তেই ঘোড়ার মৃত্যু, রহস্য কী?
মা মেয়েকে কামড়ে হঠাৎ মারা যাওয়া ঘোড়াটি।

রাজধানীর মুগদায় গ্রিন মডেল টাউনের ডি ব্লকে মা ও মেয়েসহ অন্তত তিনজনকে কামড়ানোর পর লুটিয়ে পড়ে মারা গেছে একটি ঘোড়া।

বুধবার (৬ মে) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘোড়ার কামড়ে আহতদের মধ্যে জান্নাত (৩৫) নামের নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে ঘোড়াটি হঠাৎ কেন আক্রমণ করল, কেনই বা আকস্মিকভাবে মারা গেল- তা নিয়ে কৌতুহল ছাড়াও উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বুধবার সকালে নিজের কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে যাওয়ার পথে ডি-ব্লকে হঠাৎ একটি ঘোড়া তাদের ওপর আক্রমণ করে। ঘোড়াটি জান্নাত বেগমের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। তার মেয়েকেও আহত করে।

পথচারীরা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে ঘোড়াটি আরও একজনকে আক্রমণ করে। পরে স্থানীয় বাসিন্দারা ঘোড়াটিকে ধরার চেষ্টা করলে সেটি দৌড়াদৌড়ি করে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

কীভাবে একটি ঘোড়া আবাসিক এলাকায় ঢুকে গেল, কেন হঠাৎ আক্রমণাত্মক আচরণ করল আর কী কারণে মারা গেল- এসব প্রশ্নের কোনো উত্তর পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ঘোড়ার আক্রমণ নিয়ে গ্রিন মডেল টাউনের বাসিন্দাদের অভিযোগ, মিনি কক্সবাজারখ্যাত গ্রিন মডেল টাউন সংলগ্ন বালুর মাঠের উন্মুক্ত পথ দিয়ে নিয়মিত ঘোড়া ও গবাদিপশু ভেতরে ঢুকে পড়ে। যা আতঙ্ক বাড়িয়ে দেয়।

এদিকে, ঘোড়ার কামড়ে আহত জান্নাতের স্বজনরা জানান, চিকিৎসার জন্য তাকে প্রথমে মুগদা মেডিকেল, এরপর ঢাকা মেডিকেল এবং পরে মহাখালীতে নেওয়া হয়। সবশেষে স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দাদের সহায়তায় আবার মুগদা মেডিকেলে ভর্তি করা সম্ভব হয়। ওই সময় অ্যাম্বুলেন্স পাওয়া নিয়েও দুর্ভোগ পোহাতে হয়েছে পরিবারকে।

গ্রিন মডেল টাউন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে ঘোড়াটি ভেতরে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

ঢাকায় মা-মেয়েকে কামড়ে মুহূর্তেই ঘোড়ার মৃত্যু, রহস্য কী?

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত