বাগেরহাটের রামপালে মাছের ঘের নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলার ভাগা চৌরাস্তা মোড়ে বনিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় লোকজন ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, রোববার (৩ মে) রাতে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ভাগা বাজারের বিএনপি কার্যালয়সহ বেশ কিছু দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার কয়েক দিন পার হলেও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হামলার পর থেকে নিরাপত্তার অভাবে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা এই তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা আকবর হোসেন আকো, প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ। আন্দোলনকারীরা ‘লুটপাট কতকাল, জেগে ওঠো রামপাল’, ‘ব্যবসায়ীদের নিরাপত্তা চাই’ সম্বলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিন জানান, একটি পক্ষ রাজনৈতিকভাবে তাকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ তুলছে। এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, রোববার রাতে ভাগা বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। ওই সময় দলীয় কার্যালয় ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন