সংবাদ

যুবককে কুপিয়ে হত্যার পর মৎস্য ঘেরে ফেলে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৪:০৮ পিএম

যুবককে কুপিয়ে হত্যার পর মৎস্য ঘেরে ফেলে দিল দুর্বৃত্তরা
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদরে একটি মৎস্য ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের পাশে একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিন্নাত আলীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিন্নাত আলী ফিংড়ি ইউনিয়নের সর্বকাশেমপুর গ্রামের মো. মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সকাল সাতটার দিকে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, নিহত ব্যক্তির ডান চোখের ওপরে, কপালে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করার পর মরদেহ মৎস্য ঘেরে ফেলে রেখে গেছে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

যুবককে কুপিয়ে হত্যার পর মৎস্য ঘেরে ফেলে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সাতক্ষীরা সদরে একটি মৎস্য ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের পাশে একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিন্নাত আলীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিন্নাত আলী ফিংড়ি ইউনিয়নের সর্বকাশেমপুর গ্রামের মো. মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সকাল সাতটার দিকে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, নিহত ব্যক্তির ডান চোখের ওপরে, কপালে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করার পর মরদেহ মৎস্য ঘেরে ফেলে রেখে গেছে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত