সংবাদ

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিল ইরান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:০৫ পিএম

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিল ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিরতির পথে!

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে নিজেদের জবাব পাঠিয়েছে ইরান। রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

জবাবে ইরান জানিয়েছে, তারা চলমান যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগরসহ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। হরমুজ প্রণালি নিয়ে আলোচনার আগে ইরান এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা চেয়েছে।

দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও সংঘাত চললেও সম্প্রতি যুদ্ধবিরতির আভাস মিলছে।

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠায়, যেখানে যুদ্ধ অবসানের জন্য বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়। ইরান তার আনুষ্ঠানিক জবাব রোববার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে।

ইরানের জবাবে যুদ্ধ বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপের পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই প্রণালি দিয়ে বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ পরিবহন করা হয়।

প্রণালিটির নিরাপত্তা নিয়ে ইরানের উদ্বেগ রয়েছে।যুক্তরাষ্ট্র সেটি দূর করার নিশ্চয়তা দেবে কি না- সেটাই দেখবে ইরান।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই জবাব ইতিবাচক হলেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে আরও কয়েক রাউন্ড আলোচনার প্রয়োজন হতে পারে। এদিকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যুদ্ধ অবসানে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিল ইরান

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত