সংবাদ

সীমান্তে শাড়ির বড় চালান ফেলে পালালো চোরাকারবারিরা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

সীমান্তে শাড়ির বড় চালান ফেলে পালালো চোরাকারবারিরা
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি। ছবি : সংবাদ

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার অলিনগর সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অলিনগর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ভারতীয় শাড়ির বড় একটি চালান জব্দ করা হয়। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান ও টহল নিয়মিত চলছে। জব্দকৃত পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

সীমান্তে শাড়ির বড় চালান ফেলে পালালো চোরাকারবারিরা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার অলিনগর সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অলিনগর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ভারতীয় শাড়ির বড় একটি চালান জব্দ করা হয়। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান ও টহল নিয়মিত চলছে। জব্দকৃত পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত