সংবাদ

নওগাঁর মিষ্টি আম বাজারে মিলবে কবে?

প্রতিনিধি, নওগাঁ
প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৪২ পিএম

নওগাঁর মিষ্টি আম বাজারে মিলবে কবে?
নওগাঁর নিরাপদ ও সুস্বাদু আম। ছবি : সংগৃহীত

নওগাঁয় আগামী ২২ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হচ্ছে। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আম সংগ্রহের এই সময়সূচি (ম্যাংগো ক্যালেন্ডার) ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করতে পারবেন চাষিরা। তবে কোনো এলাকায় বিশেষ কারণে আম আগে পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তা সংগ্রহ করা যাবে।

জাতভেদে আম সংগ্রহের সময়সূচি :

  • ২২ মে : সব ধরনের গুটি আম।

  • ৩০ মে : গোপালভোগ।

  • ২ জুন : ক্ষীরসাপাত বা হিমসাগর।

  • ৫ জুন : নাক ফজলি।

  • ১০ জুন : ল্যাংড়া ও হাঁড়িভাঙা।

  • ১৫ জুন : আম্রপালি।

  • ২৫ জুন : ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো।

  • ৫ জুলাই : আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। জেলা প্রশাসনের প্রত্যাশা, এ বছর নওগাঁ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রি হতে পারে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নওগাঁর আমের সুনাম রক্ষায় পরিপক্ব আম নামানোর এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারে তোলা যাবে না। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আগে আম নামাতে হয়, তবে অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিতে হবে।’

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডলসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলাজুড়ে এই সময়সূচি প্রচার করতে প্রশাসন থেকে বিশেষ প্রচারণা চালানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

নওগাঁর মিষ্টি আম বাজারে মিলবে কবে?

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত