সংবাদ

দেশে ভোটার বাড়ল সোয়া ৬ লাখের বেশি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:০৬ পিএম

দেশে ভোটার বাড়ল সোয়া ৬ লাখের বেশি

দেশে নতুন করে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এক সংবাদ সম্মেলনে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত নতুন এই ভোটাররা তালিকায় যুক্ত হয়েছেন। আগে দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

  • মোট ভোটার: ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
  • পুরুষ ভোটার: ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন।
  • নারী ভোটার: ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

মহাপরিচালক জানান, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ০.৫ শতাংশ (শূন্য দশমিক পাঁচ শতাংশ)

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিয়মিত হালনাগাদ প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে যারা নতুন বয়সপ্রাপ্ত হয়েছেন এবং যারা আগে বাদ পড়েছিলেন, তারাই এই তালিকায় স্থান পেয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দেশে ভোটার বাড়ল সোয়া ৬ লাখের বেশি

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

দেশে নতুন করে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এক সংবাদ সম্মেলনে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত নতুন এই ভোটাররা তালিকায় যুক্ত হয়েছেন। আগে দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

  • মোট ভোটার: ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
  • পুরুষ ভোটার: ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন।
  • নারী ভোটার: ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

মহাপরিচালক জানান, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ০.৫ শতাংশ (শূন্য দশমিক পাঁচ শতাংশ)

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিয়মিত হালনাগাদ প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে যারা নতুন বয়সপ্রাপ্ত হয়েছেন এবং যারা আগে বাদ পড়েছিলেন, তারাই এই তালিকায় স্থান পেয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত