সংবাদ

চীন সফরে ট্রাম্পপুত্র এরিক: সেই বাইডেন-বিতর্কই কি ফিরে আসছে?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৩৬ পিএম

চীন সফরে ট্রাম্পপুত্র এরিক: সেই বাইডেন-বিতর্কই কি ফিরে আসছে?

যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বিশাল দল বর্তমানে চীন সফর করছে। তবে সবার নজর কেড়েছে এই দলে থাকা একটি বিশেষ নাম, এরিক ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প সরকারের কোনো পদে না থেকেও এই রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

এরিক ট্রাম্প বর্তমানে পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান 'ট্রাম্প অর্গানাইজেশন'-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কোনো সরকারি দায়িত্বে না থাকা সত্ত্বেও বাবার সঙ্গে তার এই চীন সফর রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

এরিকের এই সফর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পুরনো একটি অবস্থানের কারণে। ২০১৩ সালে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চীন সফরের সময় তার ছেলে হান্টার বাইডেনও সফরসঙ্গী ছিলেন। সেই সময় ট্রাম্প এই ঘটনাকে কেন্দ্র করে বাইডেন পরিবারের তীব্র সমালোচনা করেছিলেন এবং দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

তখন হান্টার বাইডেন চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন 'ব্যাংক অব চায়না'র সহায়তায় একটি প্রাইভেট ইকুইটি তহবিল গঠনের কাজ করছিলেন। কাকতালীয়ভাবে, বাইডেনের সফর শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই ওই তহবিলের লাইসেন্স অনুমোদন দেয় চীনা কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্প সে সময় প্রশ্ন তুলেছিলেন কেন একজন প্রেসিডেন্টের ছেলে সরকারি সফরে গিয়ে ব্যক্তিগত ব্যবসায়িক সুবিধা নেবেন?

উল্লেখ্য, হান্টার বাইডেন তখন অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও পরে ২০২৪ সালে চীনের সঙ্গে ব্যবসায়িক লেনদেন থেকে পাওয়া আয়ের ওপর কর ফাঁকির অভিযোগে দোষ স্বীকার করেছিলেন।

এরিক ট্রাম্পের সফর নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাবে মুখ খুলেছে ট্রাম্প অর্গানাইজেশন। 'দ্য নিউইয়র্ক টাইমস'-কে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, এরিক ট্রাম্প সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তার বাবার সঙ্গে এই সফরে গেছেন।

বিবৃতিতে আরও দাবি করা হয়, চীনে এরিক ট্রাম্পের কোনো ব্যবসায়িক স্বার্থ নেই এবং এই সফরে তিনি কোনো প্রকার চুক্তি বা লেনদেনে জড়াবেন না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চীন সফরে ট্রাম্পপুত্র এরিক: সেই বাইডেন-বিতর্কই কি ফিরে আসছে?

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত