এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার
(১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমকে এই
তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং এর বিস্তারিত
রুটিন বা সময়সূচি নিয়ে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মন্ত্রী।
এর আগে, পরীক্ষার
তারিখ ও সময় চূড়ান্ত করার লক্ষ্যে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের
নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষামন্ত্রী আ ন
ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্তের আলোকেই আজকের এই সংবাদ সম্মেলন ডাকা
হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন