সংবাদ

শুধু চলচ্চিত্র আন্দোলন নয়, সমাজ পরিবর্তনের রোডম্যাপও চাইলেন তথ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:২৮ পিএম

শুধু চলচ্চিত্র আন্দোলন নয়, সমাজ পরিবর্তনের রোডম্যাপও চাইলেন তথ্যমন্ত্রী

চলচ্চিত্র ব্যক্তিত্ব ও শিল্পীদের শুধু চলচ্চিত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সমাজ পরিবর্তনের জন্যও একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৬ মে) সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, “আমরা বিপ্লব করতে চাই এ কথা বলিনি, আমরা পরিবর্তন করতে চাই। আমাদের রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে। আর এর জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করা জরুরি। দেশের গৌরবময় ইতিহাস যেমন মানুষ দেখেছে, তেমনি অতীত সংকট ও দুরাবস্থার অভিজ্ঞতাও জাতিকে আরও প্রজ্ঞাবান করেছে।”

কার্যকর মতবিনিময় ও চিন্তার সংযোগ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “চাইলেই কেউ কালজয়ী নেতা হতে পারেন না, তেমনি কালজয়ী শিল্পীও হওয়া যায় না।”

শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রকে সভ্যতার গুরুত্বপূর্ণ ‘সফট প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের চিন্তাশক্তিই সমাজকে পরিচালিত করে। আর এই প্রক্রিয়ায় চলচ্চিত্রকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিশাল সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, “কিছু কাজ মানবকল্যাণের তাগিদ থেকে করা হয়, আর বিত্তবান হওয়ার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে যুক্তদের এই বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করে কাজ করতে হবে।”

রাষ্ট্র এখনো শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের প্রতি পর্যাপ্ত মানবিক হতে পারেনি এমন অকপট স্বীকারোক্তি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “অনেক কিছু করার ছিল, যা আমরা এখনো করতে পারিনি। চলচ্চিত্র যে একটি শক্তিশালী মাধ্যম এই উপলব্ধি থেকে যারা বিত্তের স্বপ্ন বাদ দিয়ে এ অঙ্গনে এসেছেন, রাষ্ট্র হয়তো এখনো তাদের পাশে দাঁড়ানোর মতো যথেষ্ট বোধ তৈরি করতে পারেনি।” তবে বর্তমান রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সবশেষে সমাজ পরিবর্তনের প্রসঙ্গে চলচ্চিত্র সংসদ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না হয়ে সমাজ পরিবর্তনের জন্যও হওয়া উচিত। তবে মনে রাখতে হবে, এটি যেন কোনো গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে না হয়। কারণ, আদর্শভিত্তিক পরিবর্তন অনেক সময় গোষ্ঠীর স্বার্থে সবকিছুকে ‘প্রোপাগান্ডা মেশিনে’ পরিণত করে ফেলে। আর কোনো গোষ্ঠীর দাস কখনো মুক্তবুদ্ধির অধিকারী হতে পারে না।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

শুধু চলচ্চিত্র আন্দোলন নয়, সমাজ পরিবর্তনের রোডম্যাপও চাইলেন তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত