সব ধরনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে চলতি
বছরের হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য
করেন।
হাব সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী ২৭ সালের হজ যাত্রায়
বিমানের টিকিটের মূল্য কমে ১ লাখ টাকায় নামবে। আর মধ্যস্বত্বভোগীদের রুখে দেওয়া গেলে
হজের সার্বিক খরচও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।”
সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন,
“এ বছর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি
ও তাঁবু নির্বাচনের কাজ করতে হয়েছে। নানামুখী তাড়া থাকলেও শেষ পর্যন্ত সফলভাবেই সব
কার্যক্রম সম্পন্ন করা গেছে।”
তিনি আরও জানান, সব ধরনের চ্যালেঞ্জ মাথায় নিয়েও ধর্ম মন্ত্রণালয়,
হজ অফিস ও হাবের যৌথ সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে
সম্পন্ন হয়েছে।
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক
বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। প্রথম এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী
তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর
মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায়
পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র
হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে প্রথম ফিরতি ফ্লাইট
শুরু হবে। আর হজের শেষ ফিরতি ফ্লাইটটি আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা দেবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন