সংবাদ

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৪৮ পিএম

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক যুবক সাগর মিয়া। ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ১৮৯০ পিস ইয়াবা বড়িসহ সাগর মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাগর মিয়া তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে মোটরসাইকেলযোগে আসার পথে সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকা থেকে সাগরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবা বড়ির বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা। এছাড়া পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেটসহ মোট সিজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৬৮ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাহিরপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত