প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে শনিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর
গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করে। এ সময় মহাসড়কের
দুই পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রী
তারেক রহমানকে উষ্ণ স্বাগত জানান। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর
কুমিল্লার নিমসার এলাকা এবং দুপুর সোয়া ১২টায় আলেখারচর বিশ্বরোড এলাকা অতিক্রম করে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত পুরো
মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। তারেক রহমান চাঁদপুর সফরের পথে কুমিল্লার
বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত একটি বিশাল পথসভায় অংশ
নেবেন।
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের
ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক
নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এই এলাকায় ধর্মমন্ত্রী
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে
শুভেচ্ছা জানান।
নিমসার বাজারে স্থানীয় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিনের কর্মী-সমর্থকরা
সড়কের পাশে অবস্থান নেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর
আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা
সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে
অভ্যর্থনা জানান।
একইভাবে বিজরা থেকে শুরু করে বরুড়ার সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীদের ব্যাপক ও
স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে কুমিল্লার বিভিন্ন
মোড়, সড়ক ও জনসমাগমস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় থাকতে দেখা
গেছে। এ ছাড়া মহাসড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন