সংবাদ

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:১৭ পিএম

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামত করার সময় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন চালক ও তার বাবা। শনিবার (১৬ মে) ভোররাত চারটার দিকে এক্সপ্রেসওয়ের বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। পুলিশ জানায়, ইয়াকুব আলী ওই ট্রাকের চালক ছিলেন এবং বাবা ইউসুফ আলী তাকে সাহায্যকারী (হেলপার) হিসেবে সহযোগিতা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী মালবাহী ট্রাকটি ভোররাতে বগাইল টোল প্লাজা এলাকায় পৌঁছালে সেটির পেছনের একটি চাকা বিকল হয়ে পড়ে। চালক ইয়াকুব ও তার বাবা ট্রাকটি সড়কের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত বাস তাদের সজোরে চাপা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে শিবচর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত