সংবাদ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:০৩ পিএম

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশু ইউলাদ মারা গেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউলাদ উপজেলার প্রতাপপুর স্কুলপাড়া গ্রামের বাদল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে ইউলাদের বাবা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় শিশু ইউলাদও বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে। পরে তার মা তাকে রাস্তা পার করে বাবার কাছে পৌঁছে দেন। সড়কের পাশের একটি দোকান থেকে বাবা তাকে সিঙ্গারা কিনে দিয়ে বাড়িতে ফিরে যেতে বলেন। সিঙ্গারা নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ইউলাদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশু ইউলাদ মারা গেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউলাদ উপজেলার প্রতাপপুর স্কুলপাড়া গ্রামের বাদল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে ইউলাদের বাবা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় শিশু ইউলাদও বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে। পরে তার মা তাকে রাস্তা পার করে বাবার কাছে পৌঁছে দেন। সড়কের পাশের একটি দোকান থেকে বাবা তাকে সিঙ্গারা কিনে দিয়ে বাড়িতে ফিরে যেতে বলেন। সিঙ্গারা নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ইউলাদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত